বিশ্বের বিভিন্ন শহরের মতো দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে রাজধানী ঢাকাতেও। সাধারণত বৃষ্টিপাত হলে দূষণের মাত্রা কিছুটা কমে। তবে গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টির পরও শহরটিতে দূষণের মাত্রা কমেনি।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। গত বুধবার একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ১৬৩।তালিকার শীর্ষে রয়েছে চীনের বেইজিং। শহরটির বায়ুমানের স্কোর ২২৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
আরো পড়ুন , শেখ মামুন খালেদ হত্যা মামলায় রিমান্ডে ৭ দিনের আবেদন
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২০৮, যা একই শ্রেণিতে পড়ে। তৃতীয় স্থানে থাইল্যান্ডের চিয়াং মাই ১৭৫, চতুর্থে চীনের হাংজু ১৭০, পঞ্চমে নেপালের কাঠমান্ডু ১৬৯, সপ্তমে মিয়ানমারের ইয়াঙ্গুন ১৬৩ এবং অষ্টমে চীনের উহান ১৫৩—এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’।একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন