দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

রাজধানীতে বায়ুদূষণ শীর্ষে ঢাকা আজ

রাজধানীতে বায়ুদূষণ শীর্ষে ঢাকা আজ
বায়ুদূষণ শীর্ষে ঢাকা আজ

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। অন্যদিকে, দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা রাজধানী ঢাকার স্কোর ২৯৯ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতা। 

আরো পড়ুন , আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন আজ

শহরটির দূষণ স্কোর ২১৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।তৃতীয় নম্বরে রয়েছে চীনের হেংঝু ও চতুর্থ নেপালের কাঠমান্ডু। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বিষয় : ঢাকা বায়ুদূষণ দ্বিতীয় নম্বর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

রাজধানীতে বায়ুদূষণ শীর্ষে ঢাকা আজ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। অন্যদিকে, দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের কলকাতা। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা রাজধানী ঢাকার স্কোর ২৯৯ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, দূষণ তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে কলকাতা। 

আরো পড়ুন , আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন আজ

শহরটির দূষণ স্কোর ২১৮ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।তৃতীয় নম্বরে রয়েছে চীনের হেংঝু ও চতুর্থ নেপালের কাঠমান্ডু। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত