দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন আজ

আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলা উপস্থাপন আজ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

রবিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার অবশিষ্ট যুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও আইনি বিশ্লেষণ তুলে ধরা হবে। 

এর আগে গত ২২ জানুয়ারি দিনভর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ওই দিন তিনি ট্রাইব্যুনালের সামনে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও নথিপত্রসহ বিভিন্ন উপাদান তুলে ধরেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। ওই দিনের কার্যক্রম শেষে আদালত আজ পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।

আরো পড়ুন , অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার প্রায় ২২ হাজার ব্যক্তি

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই মামলার বর্তমান ধাপটি শুরু হয়। টানা তিন দিনের এই পর্ব শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক শুরু করবেন। এরপরই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়। প্রসিকিউশনের পক্ষে এ মামলায় মোট ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন– এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ২৪ আসামি এখনো পলাতক। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই করার জন্য রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী রয়েছেন।

বিষয় : মামলা আবু সাঈদ উপস্থাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় আজ তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন আজ

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আজ তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের (প্রসিকিউশন) যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

রবিবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার অবশিষ্ট যুক্তি, সাক্ষ্যপ্রমাণ ও আইনি বিশ্লেষণ তুলে ধরা হবে। 

এর আগে গত ২২ জানুয়ারি দিনভর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ওই দিন তিনি ট্রাইব্যুনালের সামনে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত ও নথিপত্রসহ বিভিন্ন উপাদান তুলে ধরেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। ওই দিনের কার্যক্রম শেষে আদালত আজ পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।

আরো পড়ুন , অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার প্রায় ২২ হাজার ব্যক্তি

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই মামলার বর্তমান ধাপটি শুরু হয়। টানা তিন দিনের এই পর্ব শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক শুরু করবেন। এরপরই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে।

মামলার নথিপত্র অনুযায়ী, গত ১৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়। প্রসিকিউশনের পক্ষে এ মামলায় মোট ২৫ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত ৩০ আসামির মধ্যে বর্তমানে ৬ জন গ্রেফতার রয়েছেন। তারা হলেন– এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ ২৪ আসামি এখনো পলাতক। পলাতক আসামিদের পক্ষে আইনি লড়াই করার জন্য রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী রয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত