জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় নতুন মোড়। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি আদালতের কাছে সাজা পরোয়ানার ভিত্তিতে সাবেক ভিসি হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এর আগে, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দায়ের করা আরো পড়ুন ,২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছেমানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল ট্রাইব্যুনাল-২। ওই মামলায় প্রধান আসামি হিসেবে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন হাসিবুর রশিদ। তাকে পলাতক হিসেবেও উল্লেখ করা হয়েছিল।জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আলোচিত এই মামলায় সাজাপ্রাপ্ত প্রধান আসামির কারাগারে যাওয়া নতুন করে আলোচনায় এসেছে বিচার ও জবাবদিহির প্রশ্ন। এখন নজর থাকবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এবং অন্য সাজাপ্রাপ্তদের অবস্থানের দিকে।