বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে আবু সাঈদের নিজ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে যান নুরুল ইসলাম। পরে তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনও পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন, চিকিৎসক ও সমাজসেবক ডা. এস এম খালিদুজ্জামান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।কবর জিয়ারত শেষে নুরুল ইসলাম বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জাতির সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর আত্মদান ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রাণিত করবে
আরও পড়ুন. 'নতুন জীবনের পথচলায় সবার দোয়া চাই' ; রাশেদ খাঁন
তিনি জুলাই অভ্যুত্থানে নিহত সব শহীদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান। একই সঙ্গে আবু সাঈদ, আলী রায়হান, মুগ্ধ, শান্ত, ওয়াসিম এবং শরীফ ওসমান হাদীসহ নিহতদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আহ্বান জানান।এছাড়া তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্বপ্ন বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা প্রয়োজন। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে ছাত্রশিবির কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি
বিষয় : কবর জিয়ারত আবু সাঈদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন