পরিবেশ রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং সবুজ ফুলবাড়িয়া গড়ার প্রত্যয়ে জনস্বার্থে ফুলবাড়িয়া” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১০ লক্ষ চারা গাছ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় জনস্বাস্থ্য ফুলবাড়িয়া সংগঠনের সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম এর নির্দেশে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে গাছ রোপণের মধ্য দিয়ে এ মহতী কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতার সম্মানিত প্রধান উপদেষ্টা জননেতা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন। আরও পড়ুন, ক্যান্সারের সঙ্গে লড়ছেন মনির মিয়া, বাঁচার আকুতি পরিবারেরএ সময় তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়তে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব চাঁন মাহমুদ। আরও পড়ুন, কসবা-আখাউড়ায় জামায়াতের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণতিনি এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সামাজিক সংগঠনগুলোর মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান। এ সময় ঐক্যবদ্ধ জনতা ফুলবাড়িয়া” ও জনস্বার্থে ফুলবাড়িয়া”-এর বিভিন্ন নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আরও পড়ুন, পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুউপস্থিত জনস্বাস্থ্য ফুলবাড়িয়া সাধারণ সম্পাদক ডঃ ফয়জুর রহমান সুমন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কপাশ, খেলার মাঠ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।