দৈনিক সংবাদ দিগন্ত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে ব্যস্ততা ফাঁকা ঢাকা আবার ও বাড়ছে যানবাহনের চাপ

ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে রাজধানী ঢাকা। কয়েকদিনের স্বস্তিদায়ক যান চলাচলের পর মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে চেনা ব্যস্ততার চিত্র।উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুর এলাকায় যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন মোড়ে তৈরি হয়েছে গাড়ির দীর্ঘ সারি, কোথাও কোথাও ধীরগতির যান চলাচলও লক্ষ্য করা গেছে।আরও পড়ুন , হজ শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, সৌদিতে মৃত্যু ৪২ বাংলাদেশিরঈদের ছুটিতে ফাঁকা থাকা সড়কগুলোতে ফিরেছে অফিসগামী মানুষের ভিড়। উত্তরা-বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেল ও গণপরিবহনের সংখ্যা বেড়েছে। ট্রাফিক পুলিশকেও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।অন্যদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতে এখনও ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। দূরপাল্লার বাসে করে বিভিন্ন জেলা থেকে মানুষ কর্মস্থলে ফিরছেন।যাত্রীরা বলছেন, যাত্রা মোটামুটি স্বস্তিদায়ক হলেও অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তবে ছুটির আনন্দ শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছেন তারা।আরও  পড়ুন , রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, আদালতে হাজির প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে ব্যস্ততা ফাঁকা ঢাকা আবার ও বাড়ছে যানবাহনের চাপ