দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬

ঈদের ছুটি শুরু আজ থেকেই, ১৫ দিন বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

১৫ দিন বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ শনিবার, ২৩ মে থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ দিনের ছুটি শেষে আগামী ৭ জুন থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।এর আগে পূর্বঘোষণা অনুযায়ী ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত ছিল। রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় পাঠদানের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন , ঈদুল আজহায় ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঈদ উপহার’ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 তবে বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকায় শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।দিনভর এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এমনকি মিড-ডে মিল কার্যক্রমের নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিদ্যালয় বন্ধের আভাস দেয়।অবশেষে শুক্রবার রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার, ২১ মে-ই ছিল ঈদের আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাস।

আরও  পড়ুন , শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান

বিষয় : বিদ্যালয় ঈদের ছুটি গ্রীষ্মকালীন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঈদের ছুটি শুরু আজ থেকেই, ১৫ দিন বন্ধ সব সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আজ শনিবার, ২৩ মে থেকেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৬ জুন পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। ১৫ দিনের ছুটি শেষে আগামী ৭ জুন থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম শুরু হবে।এর আগে পূর্বঘোষণা অনুযায়ী ২৩ মে শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত ছিল। রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় পাঠদানের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল।

আরও পড়ুন , ঈদুল আজহায় ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ‘ঈদ উপহার’ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

 তবে বাৎসরিক শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৪ মে থেকে ঈদের ছুটি শুরু হওয়ার কথা থাকায় শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।দিনভর এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না পাওয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারাও নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এমনকি মিড-ডে মিল কার্যক্রমের নির্দেশনায় ২২ মে থেকেই খাবার বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিদ্যালয় বন্ধের আভাস দেয়।অবশেষে শুক্রবার রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলে বৃহস্পতিবার, ২১ মে-ই ছিল ঈদের আগে খুদে শিক্ষার্থীদের শেষ ক্লাস।

আরও  পড়ুন , শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত