পবিত্র ঈদুল ফিতরের বাকি আর অল্প কয়েক দিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ হবে এমন ভয়েই আগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ফলে ব্যস্ততা বেড়েছে রাজধানীর বাস কাউন্টারগুলোতে। ঘরমুখী মানুষের পদচারণায় মুখর দূরপাল্লার বাস টার্মিনালগুলো। ঈদ যাত্রার প্রথম দিন ছিল গতকাল শুক্রবার। সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনাল গাবতলী ও কল্যাণপুর কাউন্টার ঘুরে সাধারণ মানুষের ঢাকা ছাড়ার এমন চিত্র ছিল।
গতকাল সকাল থেকেই কল্যাণপুর থাকে গাবতলীমুখী যানবাহনের চাপ অনেকটা বেশি ছিল। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্ট ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। গাবতলী টার্মিনাল ও কল্যাণপুর কাউন্টারে যাত্রীরা এসে ভিড় জমাচ্ছেন।
আরো পড়ুন , দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
টিকিট সংগ্রহে কাউন্টার থেকে কাউন্টারে ঘুরছেন তারা। কাউন্টারে দায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁক ছেড়ে যাত্রীদের ডাকছেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররাও।কমলাপুরে প্রথম দিনেই ভিড় :গতকাল সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদ যাত্রার প্রথম দিনেই স্টেশন এলাকায় তিল ধারণের ঠাঁই নেই।
সকাল থেকেই যাত্রীরা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্টেশনে হাজির হচ্ছেন। প্ল্যাটফরমে অপেক্ষমাণ মানুষের চোখেমুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। তবে অতিরিক্ত ভিড় সামলাতে অনেক যাত্রীকেই কিছুটা বেগ পেতে হচ্ছে। যাত্রীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি দেখা গেছে।কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, ঈদ যাত্রার প্রথম দিন এখন পর্যন্ত স্বস্তিদায়ক। ট্রেনগুলো সময়মতো ছাড়ার চেষ্টা করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের বাকি আর অল্প কয়েক দিন। ঈদের ছুটি শুরু হলে বাড়তি চাপ হবে এমন ভয়েই আগেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। ফলে ব্যস্ততা বেড়েছে রাজধানীর বাস কাউন্টারগুলোতে। ঘরমুখী মানুষের পদচারণায় মুখর দূরপাল্লার বাস টার্মিনালগুলো। ঈদ যাত্রার প্রথম দিন ছিল গতকাল শুক্রবার। সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনাল গাবতলী ও কল্যাণপুর কাউন্টার ঘুরে সাধারণ মানুষের ঢাকা ছাড়ার এমন চিত্র ছিল।
গতকাল সকাল থেকেই কল্যাণপুর থাকে গাবতলীমুখী যানবাহনের চাপ অনেকটা বেশি ছিল। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্ট ও মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। গাবতলী টার্মিনাল ও কল্যাণপুর কাউন্টারে যাত্রীরা এসে ভিড় জমাচ্ছেন।
আরো পড়ুন , দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
টিকিট সংগ্রহে কাউন্টার থেকে কাউন্টারে ঘুরছেন তারা। কাউন্টারে দায়িত্বরত পরিবহন শ্রমিকরা হাঁক ছেড়ে যাত্রীদের ডাকছেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন কাউন্টার মাস্টাররাও।কমলাপুরে প্রথম দিনেই ভিড় :গতকাল সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদ যাত্রার প্রথম দিনেই স্টেশন এলাকায় তিল ধারণের ঠাঁই নেই।

আপনার মতামত লিখুন