দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

রংপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য

লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা

জুলাই শহীদ দিবসে  ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঢাকার ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রার শুরু আজ

গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক

 হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামত

মাদারগঞ্জে গিয়াস উদ্দিন প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বন্যায় বিপর্যস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের তাগিদ

ঈদের ছুটিতে সাভারের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে সাভারের বিভিন্ন বিনোদনকেন্দ্র। ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে বিশেষ সাজসজ্জার পাশাপাশি স্বল্পমূল্যের নানা অফার প্যাকেজ চালু করায় বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আরও পড়ুন, ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে চিলমারীতে মানববন্ধন, বিক্ষোভ ও টোলঘর ভাঙচুর

শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনে সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম-এ হাজারো দর্শনার্থীর সমাগম লক্ষ্য করা যায়। শুধু ফ্যান্টাসি কিংডমই নয়, নন্দন পার্ক, আলাদিনস পার্ক, মনপুরা পার্ক, সাভারের মিনি অরণ্যালয় এবং জাতীয় স্মৃতিসৌধ-এও ছিল দর্শনার্থীদের ঢল।

এসব স্থানে আগত দর্শনার্থীরা পরিবার ও বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করেছেন। কেউ রোমাঞ্চকর রোলার কোস্টারে চড়েছেন, কেউ ম্যাজিক কার্পেটসহ বিভিন্ন রাইডে সময় কাটিয়েছেন। শিশুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রেসিং কার, আর তরুণ-তরুণীদের প্রধান পছন্দ ছিল ওয়াটার কিংডমের জলক্রীড়া।

আরও পড়ুন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতা মহিবুল্লাহ বহিষ্কার

কৃত্রিম পাহাড় ও ঝরনার পানিতে মেতে উঠতে দেখা গেছে অসংখ্য দর্শনার্থীকে। পাশাপাশি প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্তগুলো স্মার্টফোনে ধারণ করতেও ব্যস্ত ছিলেন অনেকে। শ্রীপুর থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মো. রবিউল ইসলাম বলেন, কোরবানি ও আত্মীয়-স্বজনের ব্যস্ততার কারণে প্রথম দুই দিন বের হতে পারেননি। পরিবার নিয়ে পার্কে এসে এখন অনেকটাই চাপমুক্ত অনুভব করছেন।

বেসরকারি চাকরিজীবী শরিফুল ইসলাম বলেন, পার্কের পরিবেশ ভালো হলেও যাতায়াতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। রাইডগুলোর মূল্য কিছুটা কম হলে আরও বেশি মানুষ উপকৃত হতেন। দর্শনার্থীদের জন্য পার্কগুলোতে ছোট-বড় ফুড কোর্ট, ক্যাফে ও রেস্তোরাঁর ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে বিনোদনের পাশাপাশি খাবার উপভোগের সুযোগও পাচ্ছেন তারা।

আরও পড়ুন, মানিকগঞ্জে এক রাতে তিন খুন, নিহত মা ও শিশু

ফ্যান্টাসি কিংডমের মিডিয়া বিভাগের প্রধান মাহফুজুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করা হয়েছে। ডান্স পারফরম্যান্স, ডিজে শো এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি আকর্ষণীয় প্যাকেজ চালু রয়েছে। প্যাকেজভেদে দর্শনার্থীরা খাবারের সঙ্গে বিভিন্ন রাইড উপভোগের সুযোগ পাচ্ছেন।

বিষয় : সাভার ভিড় বিনোদনকেন্দ্র ঈদের ছুটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ঈদের ছুটিতে সাভারের বিনোদনকেন্দ্রে উপচে পড়া ভিড়

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত