গত ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইন-এর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন, চিলমারীতে আবাসিক হোটেলে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, হোটেল মালিক গ্রেপ্তার
চিঠিতে বলা হয়, রাড়ুলী ইউনিয়নের সদস্য (রুকন) শেখ মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এ কারণে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন শেখ মহিবুল্লাহ। তবে সম্প্রতি ওই ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. আব্দুল মোমিন সানা-র নাম ঘোষণা করা হয়।
আরও পড়ুন, কালুখালীতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
এরপর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ঈদুল আজহার পরদিন, ২৯ মে, ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। পূর্বঘোষণা অনুযায়ী তিনি সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউনও করেন।
এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। এ কারণে তিনি গত ১১ মে দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন। তিনি জানান, বহিষ্কারের চিঠি তিনি পেয়েছেন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অনড় রয়েছেন।
আরও পড়ুন, ব্রহ্মপুত্রে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে চিলমারীতে মানববন্ধন, বিক্ষোভ ও টোলঘর ভাঙচুর
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণেই রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিষয় : খুলনা বহিষ্কার জামায়াত নেতা মহিবুল্লাহ

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন