দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

৪১তম টেস্ট সেঞ্চুরিতে রুটের রেকর্ডবধ পন্টিংয়ের রেকর্ডে

ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট

অ্যাশেজ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট সেঞ্চুরির দেখা পাননি ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। তবে চলমান অ্যাশেজে এসে সেই আক্ষেপ ঘুচিয়েছেন তিনি। ইতোমধ্যে সিরিজে দুটি শতক হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটার।সোমবার (৫ জানুয়ারি) সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৪১তম শতক পূর্ণ করেন রুট। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে শতকের সংখ্যায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে স্পর্শ করেন তিনি। পন্টিংয়ের টেস্ট শতকের সংখ্যাও ৪১টি।টেস্ট ক্রিকেটে শতকের তালিকায় রুটের ওপরে এখন কেবল তিনজন—ভারতের শচীন টেন্ডুলকার (৫১টি), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫টি)

আরো পড়ুন ,মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেট অঙ্গনে অস্থিরতা

 এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (৪৫টির কম হলেও রুটের ওপরে অবস্থানকারী কিংবদন্তি)।প্রথম দিনের খেলা শেষে ৭২ রানে অপরাজিত থাকা রুট দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৬ বলেই নিজের শতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৪২ বল মোকাবিলায় ১৬০ রান করে আউট হন তিনি। তার এই দারুণ ইনিংসের ওপর ভর করেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রানে অলআউট হয়।এই শতকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে রুটের শতকের সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। তিন সংস্করণ মিলিয়ে এই মাইলফলকে পৌঁছানো ইতিহাসের মাত্র ষষ্ঠ ক্রিকেটার তিনি। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রুটের ওপরে রয়েছেন কেবল ভারতের বিরাট কোহলি, যার শতকের সংখ্যা ৮৪।      

বিষয় : সিরিজ সেঞ্চুরি পন্টিং ৪১তম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

৪১তম টেস্ট সেঞ্চুরিতে রুটের রেকর্ডবধ পন্টিংয়ের রেকর্ডে

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

অ্যাশেজ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার মাটিতে কখনোই টেস্ট সেঞ্চুরির দেখা পাননি ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। তবে চলমান অ্যাশেজে এসে সেই আক্ষেপ ঘুচিয়েছেন তিনি। ইতোমধ্যে সিরিজে দুটি শতক হাঁকিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ডানহাতি ব্যাটার।সোমবার (৫ জানুয়ারি) সিডনিতে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৪১তম শতক পূর্ণ করেন রুট। এর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে শতকের সংখ্যায় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে স্পর্শ করেন তিনি। পন্টিংয়ের টেস্ট শতকের সংখ্যাও ৪১টি।টেস্ট ক্রিকেটে শতকের তালিকায় রুটের ওপরে এখন কেবল তিনজন—ভারতের শচীন টেন্ডুলকার (৫১টি), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫টি)

আরো পড়ুন ,মুস্তাফিজ ইস্যুতে ক্রিকেট অঙ্গনে অস্থিরতা

 এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (৪৫টির কম হলেও রুটের ওপরে অবস্থানকারী কিংবদন্তি)।প্রথম দিনের খেলা শেষে ৭২ রানে অপরাজিত থাকা রুট দ্বিতীয় দিনের সকালে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৬ বলেই নিজের শতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত ২৪২ বল মোকাবিলায় ১৬০ রান করে আউট হন তিনি। তার এই দারুণ ইনিংসের ওপর ভর করেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৪ রানে অলআউট হয়।এই শতকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে রুটের শতকের সংখ্যা দাঁড়িয়েছে ৬০-এ। তিন সংস্করণ মিলিয়ে এই মাইলফলকে পৌঁছানো ইতিহাসের মাত্র ষষ্ঠ ক্রিকেটার তিনি। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে এই তালিকায় রুটের ওপরে রয়েছেন কেবল ভারতের বিরাট কোহলি, যার শতকের সংখ্যা ৮৪।      

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত