দৈনিক সংবাদ দিগন্ত

জাবি নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদসহ শিক্ষার্থী আটক

মাদকসহ আটক জাবি শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। রবিবার (০৪ ডিসেম্বর ) রাত ৯ টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে ৭২৩ নং কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

অভিযুক্ত ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশারফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন। এছাড়া আজওয়াদ গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেন।

মীর মশাররফ হোসেন হল

হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে ওই হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় হল প্রশাসন ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আজওয়াদ জানান, তিনি মদগুলো নিজে খাওয়ার জন্য তার গ্রামের বাসা জামালপুর অঞ্চল থেকে এনেছেন। পরবর্তী জিজ্ঞাসায় তিনি আরও জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদগুলো জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন।

আরও পড়ুন, খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোকসভা

অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, রবিবার রাত সাড়ে ৯টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে আমরা হল প্রশাসন ও হল সংসদ হলের ৭২৩ নাম্বার রুমে সংশ্লিষ্ট সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ ২০ বোতল মদ জব্দ করি। তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : অভিযান আটক জাবি হল প্রশাসন আজওয়াদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাবি নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদসহ শিক্ষার্থী আটক

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে ২১ বোতল মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। রবিবার (০৪ ডিসেম্বর ) রাত ৯ টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে ৭২৩ নং কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। 

অভিযুক্ত ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশারফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন। এছাড়া আজওয়াদ গত ১১ সেপ্টেম্বর ২০২৪ অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজ সম্পাদক পদে নির্বাচন করেন।

মীর মশাররফ হোসেন হল

হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে ওই হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় হল প্রশাসন ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদসহ তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আজওয়াদ জানান, তিনি মদগুলো নিজে খাওয়ার জন্য তার গ্রামের বাসা জামালপুর অঞ্চল থেকে এনেছেন। পরবর্তী জিজ্ঞাসায় তিনি আরও জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদগুলো জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন।

আরও পড়ুন, খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোকসভা

অভিযান পরিচালনা শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, রবিবার রাত সাড়ে ৯টার দিকে একটি গোপন সূত্রের উপর ভিত্তি করে আমরা হল প্রশাসন ও হল সংসদ হলের ৭২৩ নাম্বার রুমে সংশ্লিষ্ট সূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ ২০ বোতল মদ জব্দ করি। তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত