দৈনিক সংবাদ দিগন্ত

জাবিতে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চলমান আন্দোলন ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্থগিত করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবরোধ শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ চলায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়।আরও পড়ুন, জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় নিরাপত্তায় ১৪ দফা সিদ্ধান্তঅবরোধ চলাকালে উপাচার্য, উপ-উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।শিক্ষার্থীদের দাবি, ঘটনার পাঁচ দিন পার হলেও অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ।আরও পড়ুন, ২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুনপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এ ঘটনায় ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আরও পড়ুন, ডুয়েটে ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীরা এর আগে ৬ দফা দাবি তুলে ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন, যার মধ্যে রয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ।

জাবিতে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম