দৈনিক সংবাদ দিগন্ত

বিরোধ মীমাংসায় গিয়ে আগুনে দগ্ধ জাবির দুই শিক্ষার্থী

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দুই তলায় আগুন লাগে। এতে নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর এবং রাহাত নামে চারজন দগ্ধ হন।

এ বিষয়ে জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, বাড়িটিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সমাধানের জন্য রনি নামে এক শিক্ষার্থী তার সঙ্গী হাসিনুরকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে যান। দ্বন্দ্বের একপর্যায়ে ছোট ভাই রায়হান আগে থেকেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে উপস্থিত চারজনই আহত হন। সেখান থেকে রনি ও হাসিনুরকে জরুরি ভিত্তিতে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি দুইজনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ হওয়া শিক্ষার্থী রনির পিঠ, হাত, একটি চোখ পুড়ে গেছে।

আরও পড়ুন, সিগারেটকে অনেক ছেলে-মেয়ে ফ্যাশন মনে করে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, চিকিৎসাধীন শিক্ষার্থী রনির শরীরের অনেকাংশই অগ্নিদগ্ধ হয়েছে। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক জানান, দগ্ধ একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। সেখানে আমাদের পুলিশ সদস্য অবস্থান করছেন।

বিষয় : আগুন জাবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিরোধ মীমাংসায় গিয়ে আগুনে দগ্ধ জাবির দুই শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ চারজন দগ্ধ হয়েছেন। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ইসলামনগরের একটি বাসার দুই তলায় আগুন লাগে। এতে নৃবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর এবং রাহাত নামে চারজন দগ্ধ হন।

এ বিষয়ে জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি বলেন, বাড়িটিতে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সমাধানের জন্য রনি নামে এক শিক্ষার্থী তার সঙ্গী হাসিনুরকে নিয়ে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে যান। দ্বন্দ্বের একপর্যায়ে ছোট ভাই রায়হান আগে থেকেই আশপাশে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। এতে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, ঘটনাস্থলে উপস্থিত চারজনই আহত হন। সেখান থেকে রনি ও হাসিনুরকে জরুরি ভিত্তিতে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকি দুইজনকে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। দগ্ধ হওয়া শিক্ষার্থী রনির পিঠ, হাত, একটি চোখ পুড়ে গেছে।

আরও পড়ুন, সিগারেটকে অনেক ছেলে-মেয়ে ফ্যাশন মনে করে: প্রাণিসম্পদ উপদেষ্টা

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক জানান, চিকিৎসাধীন শিক্ষার্থী রনির শরীরের অনেকাংশই অগ্নিদগ্ধ হয়েছে। আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক জানান, দগ্ধ একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। সেখানে আমাদের পুলিশ সদস্য অবস্থান করছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত