ভুয়া পুলিশ সন্দেহে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা পুলিশ লাইন ও সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে তল্লাশির ঘটনাকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। মারধরের শিকার ব্যক্তিরা হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা, কনস্টেবল মো. হানিফ ও পুলিশের সোর্স জাহিদ। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম ও অর্প বাস ধরার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি তাদের পথরোধ করে তল্লাশি চালান। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। এতে তাদের ভুয়া পুলিশ সন্দেহ করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বাস থেকে নেমে ওই তিনজনকে মারধর করেন এবং টেনে-হিঁচড়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে পরিচয় নিশ্চিত হলে জানা যায়, তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং অপরজন পুলিশের সোর্স।
আরও পড়ুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি হারাচ্ছেন ২৬৮ কর্মচারী
মারধরের শিকার এএসআই শ্যামল সাহা বলেন, তারা দুই শিক্ষার্থীর পরিচয় জানতে চেয়েছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয় দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় এবং দুঃখ প্রকাশ করা হয়। সঙ্গে পরিচয়পত্র না থাকায় ওয়াকিটকি ও হ্যান্ডকাফ দেখানো হয়েছিল। পাশাপাশি দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তা না শুনেই শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে মব সৃষ্টি করে ক্যাম্পাসে নিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কোতোয়ালি থানার একজন এএসআই, একজন কনস্টেবল ও পুলিশের একজন সোর্স ছিলেন। তারা শিক্ষার্থীদের তল্লাশি করার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্তৃপক্ষও স্বীকার করেছে। তিনি আরও বলেন, এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা তাদের জোর করে ক্যাম্পাসে নিয়ে আসেন। এভাবে কাউকে তুলে না এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো উচিত ছিল। একইভাবে পুলিশ সদস্যদেরও দায়িত্ব পালনের সময় পরিচয়পত্র সঙ্গে রাখা প্রয়োজন। উভয় পক্ষেরই কিছু ঘাটতি ছিল। পরে সবার বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়েছে। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তায়িন বিল্লাহ ফেরদৌস বলেন, ঘটনাস্থল থেকেই থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি সমাধান করা যেত। বাসে করে পুলিশ সদস্যদের ক্যাম্পাসে নিয়ে আসা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে সমাজে মব কালচারের যে প্রবণতা তৈরি হয়েছিল, সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬