জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ইমরানুল হক নির্বাচিত হয়েছেন।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। শিক্ষক সমিতির সহসভাপতি পদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন, গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
এ ছাড়া সদস্যপদে অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক মুহাম্মদ লোকমান হোসেন ও অধ্যাপক মুহাম্মদ জামির হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আয়েশা সিদ্দিকা ডেইজী, ফিন্যান্স বিভাগের অধ্যাপক মো. ওমর ফারুক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আবু লায়েক, ইতিহাস বিভাগের অধ্যাপক নাছির আহমাদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক তারেক মুহাম্মদ শামসুল আরেফীন এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন