দৈনিক সংবাদ দিগন্ত

ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদ’-এর আট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা বিভাগের শিক্ষার্থী জুনাইদ হোসাইন রায়িনকে সভাপতি (১৬তম ব্যাচ) ও মার্কেটিং বিভাগের মো. রাফিউল আজাদ রাফিকে (১৭তম ব্যাচ) সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ জবির উপদেষ্টাদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন ১৬তম ব্যাচের আরিফুল ইসলাম (আরিফ) সহ-সভাপতি, আব্দুল্লাহ আল ইমরান সহ-সভাপতি, ১৭তম ব্যাচের আব্দুল্লাহ আল মাহফুজ যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল মাহমুদ (গাজী) যুগ্ম সাধারণ সম্পাদক, ১৮তম ব্যাচের আকরাম খান সাংগঠনিক সম্পাদক ও শরিফুল ইসলামকে দপ্তর সম্পাদক করা হয়েছে।আরও পড়ুন, নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার - ২ময়মনসিংহ জেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের কল্যাণে গঠিত এ কমিটি এক বছরের জন্য গঠন করা হয়েছে। এ কমিটির আওতায় পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

ময়মনসিংহ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন