সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। রবিবার এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের। এ জন্য পুরোদমে কাজ শুরু হয়েছে।
আরো পড়ুন , হজের টিকা পেতে ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাইনি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে।প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।
বিষয় : পরীক্ষা প্রকাশ সহকারী শিক্ষক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশ করা হতে পারে। রবিবার এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।আমাদের পরিকল্পনা রয়েছে চলতি মাসের মধ্যেই লিখিত পরীক্ষার ফল প্রকাশের। এ জন্য পুরোদমে কাজ শুরু হয়েছে।
আরো পড়ুন , হজের টিকা পেতে ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ সম্পূর্ণ গুজব। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাইনি। তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে।প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

আপনার মতামত লিখুন