দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা-১৫ আসনে মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা-১৫ আসনে মিলাদ ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বৃহৎ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন-এর উদ্যোগে মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (২) মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, দলীয় নেতাকর্মী, বিভিন্ন স্তরের পেশাজীবী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন প্রখ্যাত ওলামায়ে কেরাম। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্যাতিত নেতাকর্মীদের মুক্তি এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্বে বিএনপি বারবার জনগণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে। আজকের এই দোয়া মাহফিল শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়।তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এসব সংকট থেকে উত্তরণে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন, উন্নয়নের নামে অপচয় : পলাশবাড়ী পৌরসভার অকার্যকর ড্রেনেজ নির্মাণ

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই দোয়া মাহফিল প্রমাণ করে যে দেশনেত্রীর প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের শক্তিতেই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক আবেগঘন ধর্মীয় ও রাজনৈতিক মিলনমেলায়।

বিষয় : দোয়া মনিপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা-১৫ আসনে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বৃহৎ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-১৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন-এর উদ্যোগে মনিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ (২) মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, দলীয় নেতাকর্মী, বিভিন্ন স্তরের পেশাজীবী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ পরিচালনা করেন প্রখ্যাত ওলামায়ে কেরাম। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, নির্যাতিত নেতাকর্মীদের মুক্তি এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্বে বিএনপি বারবার জনগণের অধিকার রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে। আজকের এই দোয়া মাহফিল শুধু ধর্মীয় আয়োজন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়।তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এসব সংকট থেকে উত্তরণে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।

আরও পড়ুন, উন্নয়নের নামে অপচয় : পলাশবাড়ী পৌরসভার অকার্যকর ড্রেনেজ নির্মাণ

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই দোয়া মাহফিল প্রমাণ করে যে দেশনেত্রীর প্রতি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট রয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের শক্তিতেই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক আবেগঘন ধর্মীয় ও রাজনৈতিক মিলনমেলায়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত