দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

এলএনজি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার ১৮ ঘণ্টা তিতাস গ্যাস স্বল্পচাপে থাকবে

শুক্রবার ১৮ ঘণ্টা তিতাস গ্যাস স্বল্পচাপে থাকবে

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় শুক্রবার ১৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস ব্যবহারে সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে পারেন।

আরও পড়ুন, বন্দি মুক্তির নামে প্রতারণা রোধে কারা অধিদপ্তরের নির্দেশনা

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

বিষয় : রক্ষণাবেক্ষণ গ্যাস এলএনজি স্বল্পচাপ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এলএনজি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার ১৮ ঘণ্টা তিতাস গ্যাস স্বল্পচাপে থাকবে

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় শুক্রবার ১৮ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা তিতাস গ্যাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকতে পারে। এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা গ্যাস ব্যবহারে সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে পারেন।

আরও পড়ুন, বন্দি মুক্তির নামে প্রতারণা রোধে কারা অধিদপ্তরের নির্দেশনা

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত