দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

বন্দি মুক্তির নামে প্রতারণা রোধে কারা অধিদপ্তরের নির্দেশনা

অধিদপ্তরের নির্দেশনা

লটারির মাধ্যমে কারা বন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন , রাজনৈতিক শূন্যতা পূরণে তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

এতে বলা হয়, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় দিয়ে ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’-এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বন্দিদের স্বজনদের কাছে অর্থ দাবি করছে। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ কারা অধিদপ্তরের আওতায় কোথাও নেই। কারা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি এ বিষয়ে যেকোনো তথ্য যাচাই কিংবা প্রতারণার শিকার হলে কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিষয় : প্রতারণা অধিদপ্তর বন্দি মুক্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বন্দি মুক্তির নামে প্রতারণা রোধে কারা অধিদপ্তরের নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

featured Image

লটারির মাধ্যমে কারা বন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন , রাজনৈতিক শূন্যতা পূরণে তারেক রহমানের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

এতে বলা হয়, সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় দিয়ে ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’-এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বন্দিদের স্বজনদের কাছে অর্থ দাবি করছে। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ কারা অধিদপ্তরের আওতায় কোথাও নেই। কারা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি এ বিষয়ে যেকোনো তথ্য যাচাই কিংবা প্রতারণার শিকার হলে কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত