দৈনিক সংবাদ দিগন্ত

এক সপ্তাহের মধ্যে এলপিজির বাজারে স্থিতিশীলতা আশা

এলপিজি জ্বালানি পণ্যটির দাম বাড়াল

সরকারের বেঁধে দেওয়া দামে দেশের কোথাও এলপিজি পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে সরবরাহ ঘাটতির মধ্যেই গতকাল রবিবার রান্নায় ব্যবহূত জ্বালানি পণ্যটির দাম বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহূত ১ হাজার ২৫৩ টাকার এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাত্ জানুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা। গতকাল রবিবার থেকেই এ দাম কার্যকর হয়েছে। তবে খুচরা বাজারে এলপিজি নির্ধারিত দামে বা তার কাছাকাছি আসতে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

আরো পড়ুন , বিনিয়োগ সংকটে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি তলানিতে

 বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে। এছাড়া নিয়মিত এলপিজি পরিবহনের ২৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে। তাই সময়মতো জাহাজ পাওয়া যাচ্ছে না। তার পরও বেশি দামে এলপিজি বিক্রি করার কথা নয়। একটি দুষ্টচক্র দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। অপারেটররা নির্ধারিত দামেই বিক্রি করছে। খুচরা বাজারে নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বাণিজ্য মন্ত্রণালয়ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে ব্যবস্থা নেবে বলে আশা করছি।

বিষয় : স্থিতিশীল এলপিজি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

এক সপ্তাহের মধ্যে এলপিজির বাজারে স্থিতিশীলতা আশা

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সরকারের বেঁধে দেওয়া দামে দেশের কোথাও এলপিজি পাওয়া যাচ্ছে না। খুচরা বাজারে সরবরাহ ঘাটতির মধ্যেই গতকাল রবিবার রান্নায় ব্যবহূত জ্বালানি পণ্যটির দাম বাড়াল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সবচেয়ে বেশি ব্যবহূত ১ হাজার ২৫৩ টাকার এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাত্ জানুয়ারিতে ১২ কেজিতে দাম বেড়েছে ৫৩ টাকা। গত মাসে দাম বেড়েছিল ৩৮ টাকা। গতকাল রবিবার থেকেই এ দাম কার্যকর হয়েছে। তবে খুচরা বাজারে এলপিজি নির্ধারিত দামে বা তার কাছাকাছি আসতে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

আরো পড়ুন , বিনিয়োগ সংকটে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি তলানিতে

 বিশ্ববাজারে এলপিজির দাম বেড়েছে। এছাড়া নিয়মিত এলপিজি পরিবহনের ২৯টি জাহাজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছে। তাই সময়মতো জাহাজ পাওয়া যাচ্ছে না। তার পরও বেশি দামে এলপিজি বিক্রি করার কথা নয়। একটি দুষ্টচক্র দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে। অপারেটররা নির্ধারিত দামেই বিক্রি করছে। খুচরা বাজারে নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বাণিজ্য মন্ত্রণালয়ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করে ব্যবস্থা নেবে বলে আশা করছি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত