রংপুর প্রেসক্লাবের প্রধান ফটকের সামনের সড়ক থেকে ককটেল সদৃশ রশি দিয়ে পেঁচানো একটি বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বস্তুটি সেখানে নিক্ষেপ করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার ২৯ নভেম্বর বেলা ১১টার দিকে নগরীর প্রেসক্লাব বিপণি বিতান মার্কেটের প্রধান ফটকের সামনের সড়ক থেকে বস্তুটি উদ্ধার করা হয়। রংপুর মহানগর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম জানান, বস্তুটি রশি দিয়ে মোড়ানো ছিল। খবর পেয়ে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়। পরে তারা ঘটনাস্থলে এসে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি আরও জানান, উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে ককটেল, হাতবোমা নাকি অন্য কিছু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে।
আরও পড়ুন,গুলশানে প্লাটিনা মার্কেটে অবৈধ স্পা ঘিরে মেজবাহ ওরফে হিরার অপরাধ সিন্ডিকেট
ওই ইউনিটের সদস্যরা পরীক্ষা করার পর বস্তুটির প্রকৃত পরিচয় জানা যাবে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি প্রেসক্লাব বিপণি বিতানের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে মারেন। এরপর ঘটনাস্থল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও এসআরবির নিয়মিত টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি জানান, এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
বিষয় : প্রেসক্লাব ককটেল রংপুর

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬