দৈনিক সংবাদ দিগন্ত

পদ্মা সেতু এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানিয়েছেন তিনি। রবিবার ২৯ নভেম্বর সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন,নাশকতা থেকে সরে আসার আহ্বান রাশেদ খাঁনের

তিনি জানান, অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েনকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি। ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

বিষয় : পদ্মা সেতু আইনশৃঙ্খলা বাহিনী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

পদ্মা সেতু এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x