কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ড্যাব), গাজীপুর জেলা শাখা। গতকাল শনিবার দুপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন ড্যাব নেতৃবৃন্দ। গোপালগঞ্জে হাসপাতালে ও টুংগীপাড়া থানায় অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা: জোবায়দা সুলতানা, প্রধান বক্তা ছিলেন একই হাসপাতালের পরিচালক ডা: মোহাম্মদ কামরুল ইসলাম কামাল।
আরও পড়ুন, কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ
ড্যাব গাজীপুরের আহবায়ক ডা: আলী আকবর পলানের সভাপতিত্বে এবং ড্যাব নেতা আর পি ডা: কামরুল করিমের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, ড্যাব গাজীপুরের সদস্য সচিব ডা: খলিলুর রহমান, ডা: এবিএম সিদ্দিক, ডা: ইউনুস আলী, ডা: শাহজাহান সিরাজ, ডা: এনামুল হক, ডা: মাহবুব হাসান পলাশ, ডা: শরিফুল ইসলাম, সিনিয়র নার্স নাজমা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। ড্যাবের নেতৃবৃন্দ বলেন,হাসপাতাল মানুষের জীবন বাঁচানোর শেষ আশ্রয়স্থল। অসুস্থ ও অসহায় মানুষ সুস্থ হওয়ার সেবা নিতে হাসপাতালে ছুটে আসেন। অথচ সেই হাসপাতালে অগ্নিসংযোগ করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জঘন্যতম ও অমানবিক কাজ করেছেন। কোন বিবেকবান মানুষের পক্ষে এমন বর্বরতা মেনে নেয়া যায়না। আমরা এ নিকৃষ্ট কাজের তীব্র প্রতিবাদ জানাই এবং আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করে স্হায়ীভাবে নিষিদ্ধের দাবি জানাই।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬