দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মাদারগঞ্জে ভিজিডি (ভিডব্লিউবি) চাল বিতরণে অনিয়ম: প্রকৃত দরিদ্ররা বঞ্চিত, সিন্ডিকেটের কবলে চাল

সিন্ডিকেটের কবলে চাল
সিন্ডিকেটের কবলে চাল
ছবি: সিন্ডিকেটের কবলে চাল

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত 'ভালনারেবল উইমেন বেনিফিট' (ভিডব্লিউবি) কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লটারির মাধ্যমে কার্ড বিতরণের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাবে প্রকৃত দুস্থ ও অসহায় নারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিবর্তে সচ্ছল পরিবারের সদস্যরা কার্ড পাওয়ায় ইউনিয়ন পরিষদ থেকেই হাতবদল হয়ে সেই চাল চলে যাচ্ছে অসাধু চাল ব্যবসায়ীদের গুদামে। স্থানীয় সূত্রে জানা গেছে, সমাজের অতিদরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা ও স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদানের এই প্রকল্প চালু করে। নিয়ম অনুযায়ী প্রকৃত ভূমিহীন, বিধবা ও অসচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও মাদারগঞ্জের বিভিন্ন ইউনিয়নে লটারি প্রক্রিয়ার আড়ালে সচ্ছল ও প্রভাবশালী পরিবারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযোগ রয়েছে, সচ্ছল পরিবারগুলোর এসব চালের প্রয়োজন না থাকায় তারা কার্ড পাওয়ার পরপরই তা স্থানীয় ফড়িয়া ও অসাধু চাল ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিচ্ছেন।

আরও পড়ুন, কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

 ফলে চাল বিতরণের দিন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকেই সরাসরি ভ্যান বা অটো রিক্সা করে বস্তাভর্তি চাল ব্যবসায়ীদের আড়তে চলে যাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা ও বঞ্চিত নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা দিন আনি দিন খাই, আমাদের নাম লটারিতে ওঠে না। অথচ যাদের পাকা ঘর ও জমিজমা আছে, তাদের নামেই কার্ড হয়েছে। তারা চাল তুলেই পরিষদের সামনে ব্যবসায়ীদের কাছে বেচে দেয়।" সচেতন মহলের মতে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় গাফিলতি এবং লটারি পদ্ধতির অপব্যবহারের কারণে সরকারের এই মহৎ উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে। সিন্ডিকেটের মাধ্যমে সরকারি চাল কালোবাজারে চলে যাওয়ায় প্রকৃত দরিদ্ররা চরম বিপাকে পড়েছেন।এ বিষয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। সঠিক তদন্তের মাধ্যমে সচ্ছল ব্যক্তিদের কার্ড বাতিল করে প্রকৃত অসহায় নারীদের মাঝে নতুন করে কার্ড বিতরণ এবং অসাধু চাল ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয় : বঞ্চিত মাদারগঞ্জে দরিদ্ররা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মাদারগঞ্জে ভিজিডি (ভিডব্লিউবি) চাল বিতরণে অনিয়ম: প্রকৃত দরিদ্ররা বঞ্চিত, সিন্ডিকেটের কবলে চাল

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x