দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
ছবি: ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ভোরের হালকা কুয়াশা ও রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ কাটছে না। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ, কৃষক ও পথচারীরা। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন, কক্সবাজারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তরুণের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ

 ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে ১৩ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। অর্থাৎ টানা চার দিন ধরেই তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদের কারণে শীতের তীব্রতা তুলনামূলক কম থাকে। তবে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পর ঠান্ডা বাড়তে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসে বেশি শীত অনুভূত হয়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বিষয় : কুয়াশা হিমেল হাওয়ায়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x