দৈনিক সংবাদ দিগন্ত

ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করার তাগিদ শফিকুর রহমানের

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
ছবি: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জুলাই গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্য অটুট থাকলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদ মানুষের প্রত্যাশা অনুযায়ী দ্রুত বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর ঐক্যে ফাটল ধরায় ফ্যাসিবাদের আস্ফালন দেখা যাচ্ছে। ২০২৪ সালের জুলাইয়ে বল প্রয়োগের সব ক্ষমতা থাকা সত্ত্বেও শেখ হাসিনার সরকার টিকতে পারেনি। তাই বর্তমান ঐক্য বজায় থাকলে ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা নেই বলে তিনি মনে করেন। সরকারি দলের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতা কারও জন্য স্থায়ী নয়। 

আরও পড়ুন, নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে ঐক্যবদ্ধ ১১ দল

সংস্কার ও সংশোধন হতে হবে জাতির স্বার্থে, কোনো ব্যক্তি বা দলের সুবিধার জন্য নয়। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশ আন্তরিক বন্ধু ও উন্নয়ন সহযোগী চায়। তবে সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ জানতে চান তিনি। তিস্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে নদী দূষণ ও বিপর্যয়ের জন্য দেশের দুর্নীতি, অদক্ষতা ও অযোগ্যতাকেও দায়ী করেন। সংরক্ষিত নারী আসনের সদস্যদের দায়িত্ব বণ্টন নিয়ে বিরোধ এড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি ও বিরোধী দলের নারী সদস্যরা নিজ নিজ দলের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করলে কাজ এগিয়ে নেওয়া সহজ হবে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সমালোচনা করে শফিকুর রহমান বলেন, তিনি কারও প্রতি অবিচার চান না; সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন, হেলমেট ও দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে মহড়া

 সাম্প্রতিক নাশকতা মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।প্রধানমন্ত্রীর চীন সফরে মাতারবাড়ী প্রকল্প নিয়ে কী চুক্তি হয়েছে, তা সংসদে উপস্থাপনের দাবি জানান বিরোধীদলীয় নেতা। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটের ভূমিকা এবং উৎপাদক ও ভোক্তা উভয় পক্ষের স্বার্থ রক্ষার বিষয়টি তুলে ধরেন।গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শিল্প টিকিয়ে রাখতে শ্রমিকদের স্বার্থও রক্ষা করতে হবে। তবে শ্রমিক অসন্তোষের আড়ালে তৃতীয় কোনো পক্ষ শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে বলে তাঁর সন্দেহ। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বিষয় : ঐক্য ফ্যাসিবাদবিরোধী তাগিদ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুদৃঢ় করার তাগিদ শফিকুর রহমানের

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x