চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা, লাঠি ও লগি-বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মিছিলের স্থান থেকে সংসদ সদস্যের বাড়ির দূরত্ব প্রায় ১০০ মিটার। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের সবার মাথায় হেলমেট ছিল। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। বৃহস্পতিবার সকালে মিছিলের ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন, গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য নিয়ে তারেক-শফিক বৈঠক
ভিডিওতে ২০ থেকে ২৫ জন যুবককে হেলমেট ও মুখোশ পরে সড়কে জড়ো হতে দেখা যায়। তাঁদের কারও হাতে লাঠিসোঁটা ও লগি-বইঠা, আবার কারও হাতে রামদা ছিল। পরে তাঁদের কয়েকজনকে সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগোও দেখা গেছে। মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। তিনি বলেন, মিছিলের একটি ভিডিও পুলিশ দেখেছে। মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ওসি আরও জানান, ভিডিও পর্যালোচনা করে অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬