জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং রাজনৈতিক ঐক্যের বিষয়গুলো আলোচনায় আসে। জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মাগরিবের নামাজের ঠিক আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। ওই সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন শফিকুর রহমান। চলমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়েও দুই নেতা একমত হন। এর আগে বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগের পুনরুত্থান ঠেকাতে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন, ফ্যাসিবাদ প্রতিরোধে জেলা ও আসনভিত্তিক কমিটি গঠনের আহ্বান
তিনি বলেন, দেশকে আবারও পরাধীন ও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র মোকাবিলায় গণতন্ত্রের পক্ষের দলগুলোকে ২০২৪ সালের আন্দোলনের মতো একই মঞ্চে আসতে হবে। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির দুই সংসদ সদস্যের বাড়ি ও একটি থানায় অগ্নিসংযোগ, সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন এবং রাজধানীতে বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। নড়াইলে বিএনপির মিছিলে হামলায় দুজন নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়েছে। এ পরিস্থিতিতে জামায়াতে ইসলামী ডিসেম্বর মাসজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত জানানোর কথা রয়েছে। পাশাপাশি ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচির কথা জানান। তিনি প্রশাসনসহ সরকারি প্রতিষ্ঠানে থাকা ফ্যাসিবাদের সমর্থকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বিষয় : ঐক্য গণতান্ত্রিক শক্তিগুলোর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬