ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও টোল আদায়ের হিসাবে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ উঠেছে। প্রকৃত যানবাহনের সংখ্যা গোপন করে রাজস্ব ফাঁকি দেওয়া, অনুমোদন ছাড়া তৃতীয় পক্ষকে টোল আদায়ের দায়িত্ব দেওয়া এবং বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত ও পদাবনতি করার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন দেয় পুলিশের বিশেষ শাখা (এসবি)। প্রতিবেদনে বলা হয়েছে, গোপন অনুসন্ধানে প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে। অথচ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে প্রতিদিন গাড়ি চলাচল করে ৭০ থেকে ৭৫ হাজার। এসবির অভিযোগ, কিছু গাড়ির টোল কেন্দ্রীয় সফটওয়্যার বা ডিজিটাল ব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। ব্যস্ত সময়ে অনলাইন রসিদ না দেওয়া এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে পুনর্ব্যবহারের অভিযোগও রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে টোল আদায় করছেন। এসব গাড়ির নম্বর ইলেকট্রনিক বোর্ডে দেখা যায় না। চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত গাড়ির টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ সরকার পাবে।
আরও পড়ুন,লালমনিরহাটে প্রধানমন্ত্রীর এক দিনের সফর শুরু
আর দৈনিক গাড়ি চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে হলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার কথা। সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এক্সপ্রেসওয়ে চালুর পর তিন বছরে মোট ২১ দিন ৮০ হাজারের বেশি যানবাহন চলেছে, তবে টানা ১৫ দিন নয়। ম্যানুয়ালি টোল নেওয়া গাড়ির হিসাবও রাখা হচ্ছে। টোল আদায় যথাযথভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে টোল আদায় ও পরিচালনার কাজে শ্যানডং হাইস্পিড ইন্টারন্যাশনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স প্রাইভেট লিমিটেড নামে একটি চীনা প্রতিষ্ঠান যুক্ত হওয়ার পর বাংলাদেশি কর্মীদের চাকরিচ্যুতি ও পদাবনতির অভিযোগ উঠেছে। গত ঈদুল আজহার আগে নয়জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করা হয়। কর্মীদের দাবি, এ দায়িত্ব দিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হলেও তা নেওয়া হয়নি। এসবির প্রতিবেদনে প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স নবায়ন, শ্রম আইন, বিদেশি কর্মীদের অনুপাত এবং কয়েকজন বিদেশি নাগরিকের বৈধ ওয়ার্ক পারমিট নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল–পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, যানবাহনের প্রকৃত সংখ্যা ও টোল আদায়ের পদ্ধতি নিয়ে সরকারের কার্যকর নজরদারি জরুরি। এসবির প্রতিবেদন আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড। প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারির আওতায় বাস্তবায়িত হচ্ছে।
বিষয় : এলিভেটেড রাজস্ব এক্সপ্রেসওয়েতে

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬