সাভারে বেতন বৃদ্ধির দাবীতে শ্রমিক আন্দোলন চলমান রয়েছে । ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করছে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা । কয়েকটি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নিলে তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে । বুধবার সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় ও হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর কর্মবিরতি শুরু করে এবং তারা সড়কে অবস্থান নেয় । এসময় তারা হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কে অবস্থান নেন এবং আশপাশের শ্রমিকদেরও বাহিরে এসে আনদোলনে যোগদানের জন্য আহ্বান জানান । পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের সড়ক থেকে সরিয়ে দেয় । বুধবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে । তারা আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয় । এসময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় ।
আরও পড়ুন, গাজীপুরে বাসন থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার
সাভারের কুমকুমারি এলাকায় একটি পোশাক কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ করে চারাবাগ-আক্রাইন আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করে । আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলামের বক্তব্য অনুযায়ী, ওই দলটি বহিরাগতদের নিয়ে গঠিত ছিল । পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় । শ্রমিকদের কর্মবিরতি ও নিরাপত্তাজনিত কারণে সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে । এর ফলে উৎপাদন বন্ধ রয়েছে । এর মধ্যে হেমায়েতপুরে ২৭টি এবং আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ । তবে শিল্প পুলিশ বিশ থেকে পঁচিশটি কারখানায় উৎপাদন বন্ধের কথা জানিয়েছেন । সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে কয়েক দিনের ব্যবধানে বারবার শ্রমিক অসন্তোষ ফিরে আসছে । শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের মধ্যে কার্যকর সমাধান না আসায় পরিস্থিতি দীর্ঘায়িত হচ্ছে । এর ফলে উৎপাদন ব্যহত হচ্ছে । সাধারণ মানুষের চলাচল ও জীবন যাত্রা কঠিন হয়ে পরছে । দিনে দিনে শ্রমিকদের জীবনেও নানা সমস্যা তৈরি হচ্ছে ।
বিষয় : শ্রমিক আন্দোলন সাভার-আশুলিয়া

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬