দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমার বড়বোন জ্যোতিপ্রভা লারমা আর নেই

জ্যোতিপ্রভা লারমা
জ্যোতিপ্রভা লারমা
ছবি: জ্যোতিপ্রভা লারমা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমার বড়বোন এবং নারী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রপথিক জ্যোতিপ্রভা লারমা (মিনু) আর নেই। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। জ্যোতিপ্রভা লারমা পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির প্রতিষ্ঠাকালীন সংগঠকদের অন্যতম এবং সংগঠনটির সাবেক সভাপতি ছিলেন। শিক্ষকতা, সমাজসেবা ও লেখালেখির পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নারীর অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমারও বড় বোন।

আরও পড়ুন, বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

১৯৬০ সালে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে বসতভিটা হারিয়ে পরিবারের সঙ্গে পানছড়িতে বসতি গড়েন তিনি। পরবর্তী সময়ে প্রতিকূলতা ও নানা সংগ্রামের মধ্য দিয়ে তাঁর জীবন অতিবাহিত হয়। পার্বত্য চট্টগ্রামের নারী অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়।তাঁর মরদেহ শেষকৃত্যের জন্য খাগড়াছড়ির পানছড়িতে নেওয়া হচ্ছে। তাঁর মৃত্যুতে নারী অধিকারকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। জ্যোতিপ্রভা লারমার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের নারী অধিকার ও সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।

বিষয় : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তু লারমার বড়বোন জ্যোতিপ্রভা লারমা আর নেই

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x