১৮ নভেম্বর ২০২৬, রোজ বুধবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পৌরসভার সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার। সমাবেশে বক্তব্যে শামীম তালুকদার বলেন, ঝালকাঠি জেলায় যদি আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে ঝালকাঠি জেলা যুবদল মাঠে থেকে তার জবাব দেবে। তিনি আরও বলেন, যুবদল গণতন্ত্র, ভোটের অধিকার ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজপথে সক্রিয় থাকবে। কোনো ধরনের নৈরাজ্য বরদাস্ত করা হবে না। সমাবেশে জেলা যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিষয় : বিক্ষোভ শোভাযাত্রা ঝালকাঠিতে

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬