বাংলাদেশের প্রবাসী আয়ের প্রায় ৪৫ শতাংশই আসছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এসব দেশ থেকে এসেছে মোট ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। যা দেশের মোট প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই চার মাসে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। উপসাগরীয় ছয় দেশের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার। এ ছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এসেছে। মাসভিত্তিক হিসাবেও এসব দেশের অবদান ধারাবাহিক। জুলাইয়ে উপসাগরীয় ছয় দেশ থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার। আগস্টে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার, সেপ্টেম্বরে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার এবং অক্টোবরে এসেছে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলার। অর্থাৎ টানা চার মাসেই মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশের বেশি এসেছে এই ছয় দেশ থেকে। উপসাগরীয় দেশগুলোর বাইরে প্রবাসী আয়ের বড় উৎস যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন,ব্যবসায়িক অনুমোদন ১৪ দিনে দিতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এবং যুক্তরাষ্ট্র থেকে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া মালয়েশিয়া ও ইতালি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবদান দেশের বৈদেশিক মুদ্রার জোগান ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো সহজ করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি হুন্ডি নিরুৎসাহিত করার কাজও চলছে। তবে অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে শ্রমবাজারে বৈচিত্র্য আনতে হবে। বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এতে কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ভিত্তি আরও শক্তিশালী হবে। প্রবাসীদের পাঠানো অর্থ দেশের লাখ লাখ পরিবারের জীবনযাত্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিষয় : মধ্যপ্রাচ্য রেমিট্যান্স প্রবাহ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬