দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শ্রমিক অসন্তোষের মধ্যে মাঠে জিএমপি কমিশনার, পরিদর্শন করলেন গুরুত্বপূর্ণ এলাকা

মছলু মিয়া ও পংকি মিয়া মেমোরিয়াল ট্রাস্টে ২ দিনব্যাপী জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রায় দুই বছর পর খুলল সমাধিসৌধের প্রবেশপথ, সরব আ.লীগ কার্যালয় নেতাকর্মীদের উপস্থিতি

কয়েক দিনের উত্তেজনা-সহিংসতার পর স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জ, জনজীবনে ফিরছে স্বস্তি

কেশবপুরে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ অনুমোদন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাল-চাদর শিল্প অস্তিত্ব সংকটে: বন্ধ ৭০টি কারখানা

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভেকুর ব্যাটারি জব্দ

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ, চ্যাম্পিয়ন নলতা

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ছবি: ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যার ঘটনায় মেহেদী হাসান নামে আরও এক ব্যক্তি পিটুনিতে নিহত হয়েছেন। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর ভাই ওই ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। 

আরও পড়ুন,ময়মনসিংহে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাতের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা মেহেদী হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে গভীর রাতে তাঁকে ধরে এনে মারধর করা হয়। পিটুনিতে গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বিষয় : যুবলীগ নেতা পিটিয়ে হত্যা স্বেচ্ছাসেবক দল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যার ঘটনায় মেহেদী হাসান নামে আরও এক ব্যক্তি পিটুনিতে নিহত হয়েছেন। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর ভাই ওই ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। 

আরও পড়ুন,ময়মনসিংহে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাতের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা মেহেদী হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে গভীর রাতে তাঁকে ধরে এনে মারধর করা হয়। পিটুনিতে গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x