প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা
মোঃ আতিকুল ইসলাম ||
ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যার ঘটনায় মেহেদী হাসান নামে আরও এক ব্যক্তি পিটুনিতে নিহত হয়েছেন। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তাঁর ভাই ওই ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সভাপতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটে স্বেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। আরও পড়ুন,ময়মনসিংহে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাপরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী রাতের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা মেহেদী হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে গভীর রাতে তাঁকে ধরে এনে মারধর করা হয়। পিটুনিতে গুরুতর আহত মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত