স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় গ্রেপ্তার ২
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘বিল্লাল হত্যা মামলায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে।’রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে একজনকে ঢাকা এবং অন্যজনকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।আরও পড়ুন , এলপিজি-বিদ্যুৎ দামের চাপে ঢাকার রেস্তোরাঁ খাত, কমছে খাবারের পরিমাণ গ্রেপ্তাররা হলেন— মো. রিয়াজ ও আল আমিন।এর আগে সোমবার রাজধানীর মৌচাক এলাকার আনারকলি মার্কেটের সামনে বিল্লাল হোসেন তালুকদার ছুরিকাঘাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্বজনদের দাবি, একটি সালিশ বৈঠকে অংশ নিতে মৌচাকে গিয়েছিলেন বিল্লাল। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়।