দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিএনপির ৪৬ বছরে স্বেচ্ছাসেবক দল, দেশজুড়ে কর্মসূচি

বিএনপির ৪৬ বছরে স্বেচ্ছাসেবক দল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,

আরও  পড়ুন. ১৫ বছরের রাজপথের কণ্ঠস্বর, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

 ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন করা হয়েছে।এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।গত ১৫ আগস্ট স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচি নেওয়া হয়।সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয় : প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২২ আগস্ট ২০২৬

বিএনপির ৪৬ বছরে স্বেচ্ছাসেবক দল, দেশজুড়ে কর্মসূচি

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ সারা দেশে নানা কর্মসূচি পালন করছে সংগঠনটি।বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,

আরও  পড়ুন. ১৫ বছরের রাজপথের কণ্ঠস্বর, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

 ফাতেহা পাঠ ও দোয়ার আয়োজন করা হয়েছে।এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার থানা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।গত ১৫ আগস্ট স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচি নেওয়া হয়।সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত