বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আয়োজিত কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।ঢাকার নবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজনু দেওয়ান ও সদস্য সচিব মাইদুর রহমান ফয়েজ উপস্থিত ছিলেন।বরিশালে আয়োজিত র্যালিতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনির সভাপতিত্বে কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসানসহ নেতাকর্মীরা অংশ নেন।
আরও পড়ুন, খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : রিজভী
নওগাঁয় শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু। জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।ভোলায় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। হবিগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোরেও সমাবেশের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন দলটির নেতাকর্মীরা।বিভিন্ন কর্মসূচিতে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার লক্ষ্য, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন। দিনব্যাপী এসব কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন