দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা।মঙ্গলবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং জাতীয়তাবাদ যতদিন থাকবে, ততদিন খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও  পড়ুন, ‘আমাকে আক্রমণ করবে, আর আমি চুমু দেবো এমন সুশীল আমি নই’: রাশেদ খাঁন

তিনি বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালে পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে খালেদা জিয়াও দীর্ঘ সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ইতিহাস গণতন্ত্রের মাতা দেশনেত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : রিজভী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী বলেছেন, গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা।মঙ্গলবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, বাংলাদেশ যতদিন থাকবে এবং জাতীয়তাবাদ যতদিন থাকবে, ততদিন খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আরও  পড়ুন, ‘আমাকে আক্রমণ করবে, আর আমি চুমু দেবো এমন সুশীল আমি নই’: রাশেদ খাঁন

তিনি বলেন, খালেদা জিয়া শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয় এবং দেশের জন্য নিজের ও পরিবারের নিরাপত্তা, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হয়।বিএনপির এই নেতা আরও বলেন, ১৯৭১ সালে পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা উপেক্ষা করে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। একইভাবে খালেদা জিয়াও দীর্ঘ সময় রাজপথে আপসহীন সংগ্রাম করেছেন।দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত