দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

‘আমাকে আক্রমণ করবে, আর আমি চুমু দেবো এমন সুশীল আমি নই’: রাশেদ খাঁন

রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

টেলিভিশন টকশোতে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে সারোয়ার তুষারের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো—এমন সুশীল ব্যক্তি আমি না।’রাশেদ খাঁনের দাবি, সোমবার এটিএন নিউজের একটি টকশোতে তিনি গঠনমূলক আলোচনা করার চেষ্টা করেন। তবে অনুষ্ঠানের শেষ দিকে সারোয়ার তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।রাশেদ বলেন, তাকে ‘মিডিয়া দেখলে সবার আগে, পুলিশ দেখলে সবার পরে’ থাকার অভিযোগ করা হয়েছে।

আরও  পড়ুন, বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন জানাবে জামায়াত, সংবাদ সম্মেলন আজ

পাশাপাশি তার কারাবাস নিয়েও কটূক্তি করা হয়েছে বলে দাবি করেন তিনি।নিজের রাজনৈতিক ভূমিকার ব্যাখ্যা দিতে গিয়ে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সমন্বয়ের কথা তুলে ধরেন।তার দাবি, আন্দোলনের সময় তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় করেছেন এবং আন্দোলনে লজিস্টিক সহায়তাও দিয়েছেন।টকশোর বিতর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, তাকে বারবার ‘বেয়াদব’ বলা হলে তিনি পাল্টা জবাব দিয়েছেন।পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন বলেন, নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ‘ভণ্ডবস্তের রাজনীতি’র সূচনা না করতে সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত।

বিষয় : অভিযোগ হাতি আক্রমণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

‘আমাকে আক্রমণ করবে, আর আমি চুমু দেবো এমন সুশীল আমি নই’: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

টেলিভিশন টকশোতে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ তুলে সারোয়ার তুষারের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো—এমন সুশীল ব্যক্তি আমি না।’রাশেদ খাঁনের দাবি, সোমবার এটিএন নিউজের একটি টকশোতে তিনি গঠনমূলক আলোচনা করার চেষ্টা করেন। তবে অনুষ্ঠানের শেষ দিকে সারোয়ার তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।রাশেদ বলেন, তাকে ‘মিডিয়া দেখলে সবার আগে, পুলিশ দেখলে সবার পরে’ থাকার অভিযোগ করা হয়েছে।

আরও  পড়ুন, বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন জানাবে জামায়াত, সংবাদ সম্মেলন আজ

পাশাপাশি তার কারাবাস নিয়েও কটূক্তি করা হয়েছে বলে দাবি করেন তিনি।নিজের রাজনৈতিক ভূমিকার ব্যাখ্যা দিতে গিয়ে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সমন্বয়ের কথা তুলে ধরেন।তার দাবি, আন্দোলনের সময় তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের সঙ্গে সমন্বয় করেছেন এবং আন্দোলনে লজিস্টিক সহায়তাও দিয়েছেন।টকশোর বিতর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, তাকে বারবার ‘বেয়াদব’ বলা হলে তিনি পাল্টা জবাব দিয়েছেন।পোস্টের শেষ দিকে রাশেদ খাঁন বলেন, নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে ‘ভণ্ডবস্তের রাজনীতি’র সূচনা না করতে সংশ্লিষ্টদের সতর্ক হওয়া উচিত।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত