ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। পাসপোর্টের জন্য আবেদন করলেও বাংলাদেশ সরকার তাঁকে পাসপোর্ট দিতে রাজি নয়। অন্যদিকে, প্রত্যর্পণ প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি জটিলতা, নিরাপত্তাঝুঁকি এবং ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক বড় বাধা হয়ে উঠতে পারে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে কয়েকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের একমত হওয়ার সম্ভাবনা কম। সূত্রগুলোর মতে, তাঁর মামলার বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনায় প্রত্যর্পণ কার্যত কঠিন। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকলেও এর শর্ত পূরণ নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন,অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির
চুক্তি অনুযায়ী, যে অপরাধে প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তা উভয় দেশের আইনেই অপরাধ হতে হবে। একে বলা হয় ‘দ্বৈত অপরাধ’ শর্ত। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান ফৌজদারি আইনে মানবতাবিরোধী অপরাধের সংজ্ঞা বাংলাদেশের আইনের মতো স্পষ্ট নয়। এ ছাড়া রাজনৈতিক চরিত্রের অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে। তবে হত্যা, নরহত্যা, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কর্মকাণ্ড ও গুরুতর সহিংস অপরাধ এ ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। বিচারপ্রক্রিয়া সদিচ্ছার সঙ্গে পরিচালিত না হলে কিংবা ন্যায়বিচারের স্বার্থ ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকলেও প্রত্যর্পণ আটকে যেতে পারে। শেখ হাসিনার নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এনডিটিভিকে দেওয়া সূত্রগুলোর দাবি, বাংলাদেশের কিছু গোষ্ঠীর কাছ থেকে তাঁর প্রাণনাশের হুমকি রয়েছে। ফলে প্রত্যর্পণ নিয়ে আলোচনায় তাঁর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেতে পারে। প্রত্যর্পণ ছাড়া দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে পাসপোর্ট ও ট্রাভেল পাসের কথা আলোচনায় এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাঁকে পাসপোর্ট দেওয়া হবে না।
আরও পড়ুন,বর্জ্য ব্যবস্থাপনা উন্নত ও জনপরিসর পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ
ট্রাভেল পাসের ক্ষেত্রেও জটিলতা রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৫ সালের ডিসেম্বরে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের পরই সেই পাস দেওয়া হয়েছিল। শেখ হাসিনার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় থাকায় পরিস্থিতি ভিন্ন। এদিকে, শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কেও প্রভাব ফেলছে। কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিষয়টির সমাধান খোঁজার চেষ্টা চললেও এতে সময় লাগতে পারে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রত্যর্পণ, পাসপোর্ট, ট্রাভেল পাস, নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক—পাঁচটি বিষয় শেখ হাসিনার দেশে ফেরার পথে অনিশ্চয়তা তৈরি করেছে। ডিসেম্বরে তাঁর প্রত্যাবর্তন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
বিষয় : নিরাপত্তা জটিলতা মৃত্যুদণ্ডের

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬