শিক্ষার্থীদের মেধা যাচাই, প্রতিভা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে লালমনিরহাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলার ৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ হাজার ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার আয়োজন করা হয়। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষা শেষে অভিভাবকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি করেছে। পাশাপাশি বড় পরিসরের পরীক্ষায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করছে। তাদের মতে, শিক্ষাজীবনের শুরু থেকেই এমন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ইতিবাচক অভিজ্ঞতা হয়ে থাকবে। অন্যদিকে, শিক্ষার্থীরা জানায়, আনন্দ ও উৎসাহের সঙ্গে তারা পরীক্ষায় অংশ নিয়েছে। এমন আয়োজনের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করতে পেরে তারা খুশি। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করার প্রত্যাশা জানায় তারা।
আরও পড়ুন, রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ডাম্পার, ঘুমন্ত শিশুর মৃত্যু
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, লালমনিরহাট জেলার আয়োজনে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের জন্য রয়েছে মোট দেড় লাখ টাকার শিক্ষা বৃত্তি ও পুরস্কার সামগ্রী। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থীর জন্য পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ল্যাপটপ। এছাড়া প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে দেওয়া হবে স্কুলব্যাগ। এছাড়াও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরিতে শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। ৯০ থেকে ১০০ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবে ট্যালেন্টপুল বৃত্তি, ৮০ থেকে ৮৯ নম্বরপ্রাপ্তরা পাবে সাধারণ বৃত্তি এবং ৭৭ থেকে ৭৯ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের দেওয়া হবে বিশেষ বৃত্তি। কিশোরকণ্ঠের প্রতিনিধিরা জানান, লালমনিরহাটে এবারই প্রথম এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। প্রথম আয়োজনেই ৯টি কেন্দ্রে ৭ হাজার ৭৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণ এবং অভিভাবকদের ব্যাপক সাড়া পেয়েছেন তারা। সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন আয়োজক প্রতিনিধিরা। তারা আরও জানান, শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও প্রতিভা বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বিষয় : লালমনিরহাট মেধাবৃত্তি পরীক্ষা

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬