দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

কসবায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল

পানি সংকটে অস্তিত্ব হারাতে বসেছে তিস্তা, শুকনো মৌসুমের আগেই জেগে উঠছে অসংখ্য বালুচর

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

সাতক্ষীরায় সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসকের রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী বিতরণ

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামিসহ গ্রেপ্তার ৬

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামিসহ গ্রেপ্তার ৬

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০
বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০
ছবি: বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে সন্ত্রাসবিরোধী ও পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং প্রসিকিউশন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ১০ জনের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন তিনজন, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন একজন, সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামি পাঁচজন রয়েছেন। 

আরও পড়ুন, কসবায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাহিদুর রহমান খান হাসান (২৭), নিয়ামুল ইসলাম ওরফে নাঈম (৪৮) এবং মো. সোহাগ হোসেন ওরফে শাকিব ওরফে সাকিব (২৯)। পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন নাঈম আহমেদ (১৮)। সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলামিন মাল (৩৬)। এ ছাড়া জিএমপি প্রসিকিউশন মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন ইমরান (১৮), কবিলাস বর্মণ (২৭), নাঈম (৩১), আব্দুল্লাহ আল বোখারী ওরফে রোমান (৩০) এবং মো. ইমন হোসেন (২৭)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলায় হলেও তাঁরা গাজীপুর মহানগরের বাসন, নাওজোড়, টেকনগপাড়া, পূবাইল ও আশপাশের এলাকায় বসবাস করতেন। বিশেষ অভিযান শেষে গ্রেপ্তার ১০ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাসন থানা পুলিশ।

বিষয় : গ্রেপ্তার বাসন থানা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১০

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x