দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কসবায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন কাজী ছাইয়েদুল আলম বাবুল

পানি সংকটে অস্তিত্ব হারাতে বসেছে তিস্তা, শুকনো মৌসুমের আগেই জেগে উঠছে অসংখ্য বালুচর

মধুপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মির্জাপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নে অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত

সাতক্ষীরায় সুবিধাভোগীদের মাঝে জেলা প্রশাসকের রিকশা-ভ্যান ও খাদ্যসামগ্রী বিতরণ

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামিসহ গ্রেপ্তার ৬

দিরাইয়ে বসতভিটা ভাঙচুর, লুটপাট ও দখলের অভিযোগ: আদালতে মামলা

মাদরাসাছাত্রীর সন্তান জন্মের ঘটনায় শিক্ষককে মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় সেই আলোচিত শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর আসামি ‘সাগর হুজুরের’ ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

ছবি: নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় সেই আলোচিত শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর আসামি ‘সাগর হুজুরের’ ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি সাগরের ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে আমানউল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করালে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এর পাঁচ দিন পর, ২৩ এপ্রিল, শিশুটির মা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তৎকালীন র‌্যাবের সদস্যরা সাগরকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন,শ্রীপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

 পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরবর্তী সময়ে সিআইডির প্রতিবেদনে জানানো হয়, শিশুটির কন্যাসন্তান ও মামলার আসামি আমানউল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে। প্রতিবেদনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নবজাতকের জৈবিক বাবা হিসেবে সাগরের পরিচয় নিশ্চিত হওয়ার কথা বলা হয়। এরপর ২৭ আগস্ট পুলিশ সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার শেষে বুধবার আদালত সাগরকে মৃত্যুদণ্ড দেন। তবে তাঁর ভাই মামুন মিয়াকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

বিষয় : সন্তান মাদরাসাছাত্রীর জন্মের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মাদরাসাছাত্রীর সন্তান জন্মের ঘটনায় শিক্ষককে মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x