নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি সাগরের ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে আমানউল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। চলতি বছরের ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করালে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। এর পাঁচ দিন পর, ২৩ এপ্রিল, শিশুটির মা বাদী হয়ে মাদরাসাশিক্ষক আমানউল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তৎকালীন র্যাবের সদস্যরা সাগরকে গ্রেপ্তার করেন।আরও পড়ুন,শ্রীপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযান: ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁর ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরবর্তী সময়ে সিআইডির প্রতিবেদনে জানানো হয়, শিশুটির কন্যাসন্তান ও মামলার আসামি আমানউল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে। প্রতিবেদনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নবজাতকের জৈবিক বাবা হিসেবে সাগরের পরিচয় নিশ্চিত হওয়ার কথা বলা হয়। এরপর ২৭ আগস্ট পুলিশ সাগর ও তাঁর ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার শেষে বুধবার আদালত সাগরকে মৃত্যুদণ্ড দেন। তবে তাঁর ভাই মামুন মিয়াকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।