গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) পরিচালিত এ বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি, সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন ব্যক্তি, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন আসামি এবং জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুর রহিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ডেঙ্গা গ্রামের মোঃ চাঁন মিয়া ও উম্মে হানির ছেলে। বর্তমানে তিনি গাজীপুর সদর থানাধীন গাজীপুর এলাকার (সাং-কিশোরিতা, কালনী) বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে আবু সাঈদ (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি কুমিল্লা জেলার লাকসাম থানার পাঁচ পুকুরিয়া গ্রামের আব্দুল বারেক ও মৃত সোনাবানুর ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন ভোগড়া, বাসন সড়কের লতিফ মুন্সীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
আরও পড়ুন, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স: জিএমপি কমিশনার
অন্যদিকে, পুলিশ আক্রান্ত মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মোঃ সাদ্দাম হোসেন (৩৩), পিতা মোঃ মুর্তুজ আলী, মাতা রাবিয়া; তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার কলসিন্দু গ্রামে। বর্তমানে তিনি বাসন থানাধীন মোগরখাল এলাকার ছালাম মুন্সির বাড়িতে বসবাস করতেন। দ্বিতীয়জন মোঃ আলাল (২১), পিতা রফিকুল ইসলাম, মাতা জাহানারা বেগম। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বোরকা নতুন বাজার এলাকায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন চান্দনা এলাকায় বসবাস করতেন। তৃতীয়জন মোঃ জোবায়ের ইসলাম (১৮), পিতা মোঃ উজ্জল মিয়া, মাতা মোসাঃ রোজিনা আক্তার। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বাল্লাতেলিগ্রাম এলাকায়। বর্তমানে তিনিও বাসন থানাধীন চান্দনা এলাকায় বসবাস করতেন। এ ছাড়া জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ইয়াছিন হোসেন মুন্না নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাসন থানাধীন টেকপাড়া এলাকার শাহ আলমবাড়ীর বাসিন্দা। তার পিতার নাম বিল্লাল হোসেন। পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ছয়জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬