দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে

ছবি: পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর এবং তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটাই মূল বিষয়। বন্দি বিনিময় চুক্তির আইনি কাঠামোর মাধ্যমেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ক্ষেত্রে মানবাধিকারের প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত অপরাধী হওয়ার কারণে তার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার কার্যকর হবে না। 

আরও পড়ুন,নিরাপত্তা নিশ্চিতে বিজিবির মনিটরিং সেলে সার্বক্ষণিক নজরদারি

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার অনুরোধসংক্রান্ত একটি আবেদন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকার তাকে ধরে এনে আইনের আওতায় আনতে চায়। অপরাধের ধরন ও তার আইনি অবস্থার কারণে সাধারণের মতো সব অধিকার সেখানে প্রযোজ্য হবে না বলে তিনি মন্তব্য করেন।দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত পোশাক শিল্প নিয়ে কথা বলতে গিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম নতুন মজুরি চলতি ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই বিষয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে বাসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পালিয়ে থাকা মাফিয়া দলের আর্থিক জোগান ও অর্থায়ন এখনো বন্ধ হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুত এই চক্রান্তের সঙ্গে জড়িতদের ধরে আইনের আওতায় আনবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : শ্রমিক ডিসেম্বর মজুরি চূড়ান্ত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত হবে

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x